মামাবাড়িতে এসে নিখোঁজ, ৭২ ঘণ্টা পর খালপাড়া ফাঁড়ি এলাকা থেকে উদ্ধার ছাত্রী

শিলিগুড়ি,৩ জুনঃ মামাবাড়িতে এসে নিখোঁজ ছাত্রী।অবশেষে ৭২ ঘণ্টা পর শিলিগুড়ির খালপাড়া ফাঁড়ি এলাকা থেকে উদ্ধার করা হল ওই নাবালিকাকে।ঘটনায় এক মহিলা সহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।ধৃতরা হল মনা হালদার, চন্দন সাহানি, লালু যাদব ও মনোজ সাহানি।ধৃতদের বিরুদ্ধে ছাত্রী অপহরণের মামলা রুজু করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই নাবালিকাকে মাদকজাত কিছু খাইয়ে  পাচারের ছক কষেছিল পাচারকারীরা।এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।শুক্রবার রিমান্ডের আবেদন জানিয়ে ধৃতদের আদালতে পেশ করা হয়।

প্রসঙ্গত, স্কুলের গরমের ছুটিতে ময়নাগুড়ি থেকে শিলিগুড়ি সংলগ্ন পোরাঝাড় এলাকায় মামাবাড়িতে বেড়াতে এসেছিল ওই ছাত্রী।গত মঙ্গলবার দুপুরে মামাবাড়িতে একাই ছিল ছাত্রী।সেইসময় ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে বেড়া টপকে সে বাইরে বেরিয়ে গিয়েছে বলে দাবি ছাত্রীর পরিজনদের।এদিকে নাবালিকাকে খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছিল পরিবার।বৃহস্পতিবার শিলিগুড়ি টাইমস এ এই খবর দেখার পর বিভিন্ন থানার পুলিশ যোগাযোগ করে নাবালিকার সন্ধান পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetjojobetroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet jojobetkargabetİmajbetimajbetJojobetPusulabet jojobetjojobetgrandpashabetjojobetjojobetcasibom Built with ❤︎ by appycodes