ফাঁসিদেওয়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক  

ফাঁসিদেওয়া, ২ এপ্রিলঃ ফাঁসিদেওয়ার ভারত-বাংলাদেশ সীমান্তের হাপতিয়াগছ ব্রিজ থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক।ধৃত যুবকের নাম দবির আলম।উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা।

জানা গিয়েছে, চটহাট হয়ে ফাঁসিদেওয়ায় প্রবেশ করার সময় যুবককে গ্রেফতার করে পুলিশ।ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ।পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক বিহার থেকে আগ্নেয়াস্ত্র কিনে ফাঁসিদেওয়া এলাকায় ছিনতাইয়ের ছক কষেছিল।এর আগেও গরু চুরি, ছিনতাই সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে গ্রেফতার হয়েছিল যুবক।

আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে নেমেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetdeneme bonusu veren sitelergameofbetmatadorbetjojobetjojobet girişjojobet girişJojobetjojobetzenbetPerabetperabetMeritkingJojobetJojobetjojobetgrandpashabet Built with ❤︎ by appycodes