Siliguri Times

Top Stories

Siliguri • North Bengal • Dooars • Darjeeling • Sikkim
শিলিগুড়িতে চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যু এবং অতিরিক্ত বিলের অভিযোগ নার্সিংহোমের বিরুদ্ধেশিলিগুড়ি

শিলিগুড়িতে চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যু এবং অতিরিক্ত বিলের অভিযোগ নার্সিংহোমের বিরুদ্ধে

শিলিগুড়ি, ২৬ সেপ্টেম্বরঃ চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যু এবং অতিরিক্ত বিলের অভিযোগ।ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে। পরিবারের অভিযোগ, ৭০ বছর বয়সী বৃদ্ধকে প্রধাননগরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।সেইসময় তিনি কথা বলছিলেন।হাসপাতালে ভর্তির পর ভেন্টিলেশনে নিয়ে যেতেই রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়।রোগীর পরিবারকে না জানিয়েই ভেন্টিলেশনে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পরিবারের তরফে তপস কুমার বর্মণ জানান, রোগীর…

Read full →
Advertisement
খড়িবাড়ির বাতাসীতে নতুন অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করলেন বিধায়ক দূর্গা মূর্মূউত্তরবঙ্গ

খড়িবাড়ির বাতাসীতে নতুন অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করলেন বিধায়ক দূর্গা মূর্মূ

খড়িবাড়ি, ২৬ সেপ্টেম্বরঃ স্বাস্থ্য পরিষেবাকে আরো সহজলভ্য করতে উদ্যোগী হলেন বিধায়ক।হেলথ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হতেই অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করলেন ফাঁসিদেওয়ার বিধায়ক দূর্গা মূর্মূ। জানা গিয়েছে, এদিন খড়িবাড়ির বাতাসীতে নতুন অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করেন ফাঁসিদেওয়ার বিধায়ক তথা হেলথ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান দূর্গা মূর্মূ।খড়িবাড়ির বাতাসী স্বাস্থ্যকেন্দ্রে এতদিন কোনো অ্যাম্বুলেন্স ছিল না, এতেই দুর্ভোগ পোহাতে হত এলাকার ৪০ হাজার বাসিন্দাকে। অ্যাম্বুলেন্স পরিষেবা না…

Read full →
শিলিগুড়ি কলেজে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী পালনশিলিগুড়ি

শিলিগুড়ি কলেজে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী পালন

শিলিগুড়ি, ২৬ সেপ্টেম্বরঃ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষে শিলিগুড়ি কলেজের বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট মানুষেরা। অনুষ্ঠানে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা, সমাজসংস্কার, নারীশিক্ষার প্রসার এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করা হয়। তার মানবিক মূল্যবোধ, প্রগতিশীল চিন্তাভাবনা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা আজও…

Read full →
আট দফা দাবিতে সরব সাউন্ড ব্যবসায়ীরা, মহালয়া থেকে ব্যবসা বন্ধের হুঁশিয়ারিশিলিগুড়ি

আট দফা দাবিতে সরব সাউন্ড ব্যবসায়ীরা, মহালয়া থেকে ব্যবসা বন্ধের হুঁশিয়ারি

শিলিগুড়ি, ২৬ সেপ্টেম্বরঃ সাউন্ড সিস্টেম ব্যবহারের ক্ষেত্রে সরকারি নিয়মকানুন আরও স্পষ্ট ও সবার জন্য সমানভাবে কার্যকর করা সহ ৮ দফা দাবিতে সরব হল উত্তরবঙ্গ সাউন্ড ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শনিবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে একাধিক দাবি তুলে ধরলেন সংগঠনের সদস্যরা। সংগঠনের অভিযোগ, বর্তমানে সাউন্ড ব্যবহারের ক্ষেত্রে ৬৫ ডেসিমেলের সীমা নিয়ে বিভিন্ন জটিলতার মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের।রাজনৈতিক কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান…

Read full →
Advertisement